জোকস

আপডেট : ০১ জুলাই ২০১৪, ১৯:৫৫
 এক লোক তার সব খরচের হিসাবই একটা খাতায় লিখে রাখতো। তবে সে এটাও জানতো যে তাকে লুকিয়ে লুকিয়ে তার স্ত্রী প্রায়ই এই খাতা খুলে কোথায় কী খরচ করছে তা দেখার চেষ্টা করতো। আর এ কারণে যেসব খরচ নিয়ে সংসারে অশান্তি হতে পারে সেগুলোর কথা সে কৌশলে লিখে রাখতো। এমনই একদিন লোকটি যখন তার অফিসের সুন্দরী টাইপিস্টের জন্য একটা সুন্দর জামা কিনে দিল তখন সে তার খাতায় লিখলো ‘টাইপ রাইটারের কভার বাবদ খরচ...’  বিল্টু :কি রে বাবলু তুই এতো মনমরা হয়ে বসে আছিস কেন? বাবলু :না মানে, একটা আগে সঞ্জুকে অনেক দামী একটা আইসক্রিম খাওয়ালাম তো... বিল্টু :বলিস কী! এমনি এমনি ওকে একটা দামী আইসক্রিম খাওয়ালি? বাবলু :না তা ঠিক না, বিনিময়ে ও আমাকে ওর নতুন সাইকেলটা এক সপ্তাহ চালাতে দিয়েছে। বিল্টু :আরে তাহলে আর মন খারাপ করছিস কেন? এমনিতে একটা সাইকেল একদিন ভাড়া নিতে হলেও তো তোর এর চেয়ে বেশি খরচ হতো। তাছাড়া সাইকেল চালানো তো তুই খুবই পছন্দ করিস! বাবলু :না সে সবই ঠিক আছে। তবে বাবলু যেভাবে খুব সহজেই সাইকেলটা দিয়ে দিল তা তে করে মনে হচ্ছে ওকে অত দামী আইসক্রিম না খাইয়ে শুধুমাত্র একটা চকোলেট খাওয়ালেও ও সাইকেলটা দিয়ে দিত।  মানসিক বিকার গ্রস্থ এক রোগীর কাউন্সিলিং করছেন মনোরোগ বিশেষজ্ঞ। কাউন্সিলিং এর এক পর্যায়ে তিনি জানতে চাইলেন- :আচ্ছা বলুন তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস কী? রোগী : সুন্দর কোনো মেয়ে। মনোরোগ বিশেষজ্ঞ :হলো না। আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো ঘুম। রোগী :হতে পারে, যদি সেই সুন্দরী মেয়েটা আপনার স্ত্রী হয় আর সে যদি আপনার পাশে ঘুমিয়ে থাকে!