রেলওয়ের নির্বাহী প্রকৌশলী ও কর্মচারীকে প্রহারের ঘটনায় কালিয়াকৈর পৌর মেয়র মো. মজিবুর রহমানের পদত্যাগসহ জড়িত স্টাফদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে গাজীপুর রেলওয়ে সরকারি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের গাজীপুর শাখার সভাপতি মো. মিজানুর রহমানের সভাপত্বিতে বক্তব্য রাখেন সম্পাদক মো. গোলজার হোসেন আনিছ, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সেলিম শেখ, রাজু আহমেদ, আরিফা খাতুন, মাদুদা খাতুন, জাহিদ হাসান প্রমুখ।
আটক যুবলীগ নেতা কারাগারে
গাজীপুরে দুইটি বিদেশি পিস্তলসহ আটক যুবলীগ নেতা রাশেদুজ্জামান ওরফে জুয়েল মন্ডলকে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার তার রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে গাছা থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর মেট্রোপলিটন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে প্রেরণ করে।
গাছা থানার ভারপ্রাপ্ত মো. ইসমাইল হোসেন জানান, সোমবার বিকালে মহানগরীর চান্দুরা এলাকার নিজ বাসা থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ জুয়েল মন্ডলকে আটক করে র্যাব-১। এ ঘটনায় র্যাব বাদি হয়ে ওইদিন রাতে মামলা করে তাকে থানায় সোপর্দ করে।
