সেদিন এক বৃদ্ধ বললেন, কোনো অফিসে কোনো কাজে গেলে টাকা ছাড়া কাজ হয় না। ঘুষ দিলেই সব ঠিকঠাক। ওদিকে প্রবাসী ধনাঢ্য বাঙালিদের মধ্যে কেউ কেউ ইচ্ছে পোষণ করেন, দেশে গিয়ে শিল্প-কলকারখানা নয়তো কোনো একটা কিছু গড়ে তুলবেন। টাকাটা দেশে বিনিয়োগ করলে দেশের আয় বাড়বে—বেকারদের কর্মসংস্থানও হবে। কিন্তু কী জানেন, দেশে কোনো কিছু করতে গেলে স্ব স্ব বিভাগের অনুমতি নিতে গেলেই তারা দাবি করে বসে ১০% নয়তো ২০%। এই যদি হয় অবস্থা—তাহলে প্রবাসী বাঙালিরা দেশে কিছু একটা করতে আসবেই বা কেন? প্রকল্প নিয়ে বৃদ্ধ জানালেন, প্রকল্পে চাকরি মানে সোনায় সোহাগা। অল্প দিনেই পেয়ে যায় প্রাচুর্য। সবই হয় লুটপাটের অর্থে। এভাবে হরিরলুট না হলে বাংলাদেশ উন্নয়নে আজ চকচক করতো। কতিপয় মানুষের কুকীর্তি, পেশী শক্তিমূলক আচরণ, লুটপাট আর দেশে সুশাসনের অভাবই দেশের উন্নয়নের প্রধান বাধা।
লিয়াকত হোসেন খোকন,
রূপনগর, ঢাকা
