সুনামগঞ্জের ছাতকে কুচবাড়ি ও মোল্লাপাড়া দু’গ্রামবাসীর সংঘর্ষে গত মঙ্গলবার রাত ১০টায় কামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ নুরু মিয়া, আল-আমিন, সুহেল আহমদ ও শহিদুল ইসলাম নামে চারজনকে গ্রেফতার করেছে।
কুচবাড়ি গ্রামের নজিবুল হক মেম্বার ও মোল্লাপাড়া গ্রামের জুবেদ মিয়ার মধ্যে একটি নালা খননের ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কুচবাড়ি গ্রামের লোকজন মোল্লাপাড়া গ্রাম থেকে রাতেই ৮০টি ইঞ্জিন নৌকা জোরপূর্বক নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
