কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০টি পদ শূন্য

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:২৭
শতবর্ষের প্রাচীন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০টি পদের মধ্যে ১০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শূন্য পদগুলো হচ্ছে: প্রধান শিক্ষক, সহপ্রধান শিক্ষক, হিসাব বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা শিক্ষক ২ জন, ইংরেজি শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অফিস সহকারী ও অফিস পিয়ন। এদিকে একজন ক্রীড়া শিক্ষক বিদ্যালয়টিতে পোস্টিং দেয়া হলেও তিনি কুমিল্লাতে ডেপুটেশনে কাজ করছেন। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ৪৪৭ জন শিক্ষার্থীর কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে মারাত্মকভাবে শিক্ষক সংকট। নতুন শিক্ষক পোস্টিং না দিয়ে ইংরেজি শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষককে ইতিমধ্যে অন্যত্র বদলি করা হয়েছে। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিক জানান, শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।