মার্চেন্ডাইজিং ও ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:৩৩
ফ্যাশনে পাশ্চাত্য রীতির প্রভাব চলছে বহুদিন ধরে। প্রতিনিয়ত মানুষ এখন গ্ল্যামারের দিকে ছুটছে। এই আকর্ষণে রয়েছে স্বতন্ত্র এক দীপ্তি, সৌন্দর্যের ঝলক আর প্রকাশের জাদু। এই তিনের স্পন্দন যখন কেউ ধারণ করতে পারে, তখনই সে পুরোপুরি সুন্দর এক ব্যক্তি হয়ে ওঠে। এই কাজে সাহয্য করতে পারে একজন ডিজাইনার। বর্তমান চাকরির বাজারে ক্যারিয়ার বিবেচনায় এগিয়ে কর্মমুখী শিক্ষা। কিছু বিষয় যেমন—মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইসহ কর্মমুখী নানা বিষয়ে কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা গড়ছেন উজ্জ্বল ক্যারিয়ার। এসব কোর্স সম্পন্ন করে ক্রমবর্ধমান বিল্ডার্স, টেক্সটাইল মিল, বায়িং হাউস এবং গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে এবং সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। এনআইডিতে ভর্তিতে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে ফলাফলের ওপর কোর্স ফিতে ছাড়ের ব্যবস্থা। কোর্স শেষে চাকরির সুব্যবস্থাসহ রয়েছে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা। রয়েছে হোস্টেল সুবিধা এবং চাকরিজীবী শিক্ষর্থীদের জন্য আলাদা শিফটে ক্লাসের সুযোগ। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি এসব বিষয়ে অনার্স কোর্স করিয়ে থাকে এনআইডি। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স বিভাগের অধীনে ১ বছর ও ৬ মাস মেয়াদি কোর্স ফ্যাশন ডিজইন, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়োর ডিজাইন ও অ্যাপারেল ম্যানুফেকচারিং প্রোগাম কোর্স করানো হয়। বর্তমানে এনআইডিতে এসব প্রোগাম কোর্সে ভর্তিতে সীমিত সংখক শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ভর্তি ফির ওপর শতকরা ৭০% (ভাগ) ছাড়। ভর্তি সংক্রান্ত তথ্য জেনে নেওয়া যাবে ০১৭৬২৩৭৫২৯৯ নম্বরে ফোন করে। অন্যান্য বিষয়ে ডিগ্রি নেয়ার পর গতানুগতিক চাকরির পেছনে ছুটতে হয় শিক্ষার্থীদের। কিন্তু সময়ের সাথে সাথে কর্মক্ষেত্রে এসেছে ব্যাপক বৈচিত্র্য। বর্তমানে অনেকে ক্যারিয়ার হিসোবে ফ্যাশন ডিজাইনকে বেছে নিয়েছে। কারণ এর মাধ্যমে বাংলাদেশে অবস্থত মাল্টিন্যাশনাল অফিসগুলোতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এনআইডিতে কেন পড়বেন চাকরির বাজারে এনআইডি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভালো করছে। এখানকার শিক্ষকরা দক্ষ ও অভিজ্ঞ। এনআইডিতে শিক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং আধুনিক সুযোগ-সুবিধা। এ ছাড়া বিভিন্ন টিভি মিডিয়ার সাথে নিয়মিত ফ্যাশন শো করার সুবিধা প্রদান করে থাকে এনআইডি। রয়েছে ইন্টার্নশিপ সুবিধা। অনলাইনে ভর্তির সুযোগ রয়েছে এনআইডিতে।