মামলার কারণে ফাইলবন্দী মহেশখালী পৌরসভার উন্নয়ন প্রকল্প

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:৪৯
মহেশখালী পৌরসভার উন্নয়ন ও সংস্কার কাজ মামলার কারণে ফাইল বন্দি হয়ে পড়েছে। পূর্বের পৌর পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে মামলা রুজু হওয়ার কারণে এমনিতে স্থবির। আর বর্তমান পৌর পরিষদ উন্নয়ন কার্যক্রম চালু করলেও কোনটিরও সফল সমাপ্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বের পৌর পরিষদ ১০ লক্ষ টাকার অধিক কোন প্রকল্প গ্রহণ করেনি। বর্তমান পৌর পরিষদ ৪০ লক্ষ টাকার উপরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে জনসাধারণের খতিয়ানভুক্ত জায়গা অধিগ্রহণ করে রাস্তার নামে (ক্ষতিপূরণ বিহীন বাড়ি-ঘরের দেয়াল ভেঙ্গে উন্নয়নের মহাপরিকল্পনা গ্রহণ করে) ওই উন্নয়ন থেকে জনসাধারণ মুখ ফিরিয়ে নিয়েছে। অপ্রিয় হলে ও সত্য যে, যে পরিমাণ রাস্তা ঘাঠের উন্নয়ন হয়েছে তাতে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। পৌরসভার প্রায় জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা। উন্নয়ন প্রকল্পের বেশির ভাগ আঞ্চলিকতা নিয়ে গ্রহণ করে। এ কারণে পৌরসভার কোন সড়ক সাধারণ জনগণ ও স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদের কাজে আসেনি। রাস্তাঘাট ছাড়া ও পৌরসভার সর্ব বৃহত্তম গোরকঘাটা বাজারে একটি গণচৌচাগার বা পাবলিক টয়লেট-এর ব্যবস্থা নেই। কাগজে-কলমে পৌরসভার শ্রেণি উন্নয়ন হলেও সাধারণ নাগরিকের সুযোগ-সুবিধা তুলনামূলক বৃদ্ধি পায়নি।