ঝালকাঠি সরকারি শিশু সদনে মো. জনি নামে শিশু শ্রেণির এক ছাত্র গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। ঝালকাঠি শিশু সদনের কম্পাউন্ডার গৌতম কর্মকারের বাড়ির ছাদ থেকে গত মঙ্গলবার ইফতারের সময় কাপড় আনতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। জনিকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
শিশু সদন কর্তৃপক্ষ জানান, জনি জাম খেতে গাছে উঠেতে গিয়ে পড়ে আহত হয়। সদনের ভর্তি রেজিস্ট্রারে জনির মা রেনু বেগমকে মৃত দেখিয়ে বাবার নাম আমির হোসেন এবং ঠিকানা কির্ত্তীপাশার শংকরধ্বল গ্রাম উল্লেখ করে ভর্তি করা হয়।
প্রবীণ চিকিত্সক টি আহমেদের স্ত্রী সাবিহা আহমেদ বলেন, জনিকে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সদনে ভর্তির জন্য আমরা সুপারিশ করেছিলাম। জনির মা’র প্রকৃত নাম পলি বেগম। সে জীবিত এবং আমার বাসার গৃহ পরিচারিকা। জনির বাবা আমির হোসেন কাঠপট্টির কাঠ ব্যবসায়ী।
সদনের উপ-তত্ত্বাবধায়ক সুকুমার চন্দ্র সরকার জানান, আমি ঘটনার রাতেই জনির আহত হবার খবর শুনেছি।
