মিরপুরে পোশাক শ্রমিককে মাইক্রোবাসে তুলে গণধর্ষণ

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২২:৫১
রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগী পোশাক শ্রমিকের ফুফু জানান, পাইকপাড়ায় তার বাসায় থেকে একটি গার্মেন্টস কারখানায় কাজ করে তার ভাতিজি। স্থানীয় বখাটে ফরিদ তাকে দীর্ঘদিন ধরেই উত্তক্ত করে আসছিলো। গত মঙ্গলবার রাত ৯টায় বান্ধবীর বাসা থেকে নিজের বাসায় আসার সময় জোরপূর্বক ওই পোশাক শ্রমিককে একটি মাইক্রোবাসে তুলে নেয় ফরিদ। সেখানে ফরিদসহ তিনজন তাকে ধর্ষণ করে। গতকাল বুধবার ভোরে তাকে বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কারী ড. বিলকিস বেগম জানান, ভিক্টিমের বক্তব্য অনুযায়ী সকল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।