আরো ৩ বছর থাকছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আপডেট : ২৯ মে ২০১৯, ০১:০১

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ আরো তিন বছর বাড়িয়েছে সরকার। সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে থাকা ইহসানুলের চুক্তির মেয়াদ আগামী ১৮ জুন থেকে তিন বছরের জন্য বাড়িয়ে গতকাল মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৫ সালের ১৫ জুন ইহসানুলকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ১৬ জুন তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়।