কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১২
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে মো. আবদুল খালেক ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ মকবুল আহমেদ তৃতীয়বারের মতো নির্বাচিত হন। নির্বাচনে সমিতির ১০ সদস্য বিশিষ্ট কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২ বছরের জন্য নির্বাচিত এ কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. আবদুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন ও জামশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন মিয়া, কোষাধ্যক্ষ আবদুর রব, দফতর ও ক্রীড়া সম্পাদক বিজন কুমার চৌধুরী এবং নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম ও জয়নাল আবেদীন। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান, বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিকসহ অন্য কর্মকর্তাবৃন্দ।