আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে নবমবারের মতো দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কার্টুন পাঠানোর শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। দু’টি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় ‘ক’ (১৩-১৮ বছর) ও ‘খ’ (১৯-৩৫ বছর) বিভাগে প্রথম বিজয়ী তিন জনকে সনদ ও ক্রেস্টসহ যথাক্রমে ৫০, ৪০ ও ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া দু’টি বিভাগে বিশেষ মনোনয়নপ্রাপ্ত মোট ৩০টি কার্টুনের জন্য প্রত্যেক প্রতিযোগীকে সনদসহ ৩,০০০ টাকা করে দেয়া হবে।
ঠিকানা ও ফোন নম্বরসহ টিআইবি’র ঢাকাস্থ কার্যালয়- আউটরিচ এ্যান্ড কমিউনিকেশন বিভাগ, বাড়ি-১৪১, সড়ক- ১২, ব্লক- ই, বনানী, ঢাকা- ১২১৩ ঠিকানায় কার্টুন পাঠাতে হবে। এ বিষয়ে ০১৭১১৪০৫১৪৮, ৮৮২৬০৩৬, ৯৮৮৭৮৮৪, ৯৮৫৪৪৫৬ নম্বরে ফোন করে এবং www.ti-bangladesh.org এবং www.facebook.com/TIBangladesh এ লগ ইন করে বিস্তারিত জানা যাবে।-প্রেস বিজ্ঞপ্তি
