পবিত্র মাহে রমযানে মুসলিম অধ্যুষিত জিনজিয়াংয়ে স্কুলের ছাত্র-ছাত্রী, সরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারীদের ওপর রোজা রাখা নিষিদ্ধ করেছে চীন। সরকারি এক ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে। —খবর টাইমস অব ইন্ডিয়ার।
জিনজিয়াংয়ের তুরফান শহরের বাণিজ্য বিষয়ক ব্যুরোর ওয়েবসাইটে বলা হয়, এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং স্কুলের শিক্ষার্থীরা। এর সঙ্গে তাদেরকে অন্যান্য ধর্মীয় কাজ সম্পাদন না করার জন্যও বলা হয়। মুসলিম উইঘুর সংখ্যালঘু সমপ্রদায়ের বেশির ভাগ লোকের বাস জিনজিয়াংয়ে। এর আগেও চীন ওই এলাকায় অনেক বছর রোজা পালনের ওপর বিধিনিষেধ আরোপ করে। এখানে প্রায় সময়ই উইঘুর ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। মানবাধিকার গ্রুপগুলো উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু গ্রুপগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করার কারণেই উত্তেজনা বাড়ছে।
