ভারতের সুুপ্রিম কোর্ট বলেছে, কঠোর যৌতুকবিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সেদেশে অনেক নারী তাদের স্বীমাদের হয়রানি করছে। আর এ প্রবণতা দিনে দিনে বেড়েই চলেছে। শুধু স্বামীই নয়, এর কারণে স্বামীর পরিবারও ধরাশায়ী হচ্ছে। বিচারক বলেন, নারীদের সুরক্ষায় এই আইন তৈরি হলেও বাস্তবে এর ফাঁক-ফোকরের মাধ্যমে নারীরা তাদের স্বামীদের ঘায়েল করতে এই আইনকে ব্যবহার করছে। আদালত এ কারণে ভবিষ্যতে এ ধরনের অভিযোগে কাউকে গ্রেফতারের আগে বারবার যাচাই-বাছাই করে তা করার জন্য পুলিশকে নির্দেশ দেয়। দেশটিতে যৌতুক একটি মারাত্মক অপরাধ। প্রতিবছর এ কারণে সেখানে আট হাজার নারী মারা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যৌতুক দেয়া-নেয়া একধরনের প্রথায় পরিণত হয়েছে। কিন্তু এর কারণে যে অনেক নারীকে প্রাণ দিতে হচ্ছে তার হিসাবও কম নয়। এ কারণে দেশটিতে যৌতুকের বিরুদ্ধে রয়েছে কঠোর আইন। কিন্তু এই আইনের অপব্যবহার করে অনেকে তাদের স্বামী ও তার পরিবারকে নাজেহাল করতে ব্যবহার করছে। এ ধরনের একটি মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হলে এ নির্দেশনা দেয়া হয়।
