উঃ কোরিয়ার নাগরিকের দক্ষিণ কোরিয়া পলায়ন

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১৮
উত্তর কোরিয়ার এক ব্যক্তি দেশ ত্যাগ করে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় পালিয়েছেন। একটি কাঠের ছোট নৌকা ব্যবহার করে পীত সাগরের কঠোর নিরাপত্তা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ জলসীমা অতিক্রম করে তিনি দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। এটি একটি বিরল ঘটনা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ (জেসিএস) জানান, ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বায়েংনিয়ং দ্বীপে পৌঁছানোর পর তার দেশ ত্যাগ করার ইচ্ছার কথা জানান। জেসিএস মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন।’