উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার হলেন মমতাজ বেগম

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২২:২২
রাষ্ট্রপতি ও উত্তরা ইউনিভার্সিটির চ্যান্সেলর আবদুল হামিদ সম্প্রতি অধ্যাপক মমতাজ বেগমকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ দিয়েছেন। তার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য, প্রো-উপাচার্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, উপদেষ্টা, ডিন, চেয়ারম্যান, অনুষদ সদস্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক মমতাজ ২০১০ সাল থেকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। —প্রেস বিজ্ঞপ্তি