বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নতুন সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার এবং মানবকণ্ঠের মো. সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। ১৫ সদস্যের নতুন কমিটির সদস্যরা হলেন—সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান (বাংলা ভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মহসীনুল করিম (ঢাকা ট্রিবিউন), অর্থ সম্পাদক ফয়জুল্লাহ মাহমুদ (এনটিভি), গবেষণা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (নিউ এইজ), তথ্য ও প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়া (চ্যানেল আই), দপ্তর সম্পাদক তালুকদার হারুন (ইনকিলাব)। কার্যকরী সদস্যরা হলেন— তপন বিশ্বাস (জনকণ্ঠ), হুমায়ন কবীর খোকন (আমাদের সময়), রোজিনা ইসলাম (প্রথম আলো), ফারুক খান (আরটিভি), উবায়দুল্লাহ বাদল (যুগান্তর) ও আমিরুল ইসলাম (আলোকিত বাংলাদেশ)।
উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন—আশরাফ খান (মানবজমিন), সৈয়দ শাহনেওয়াজ করিম (আলোকিত বাংলাদেশ), কুদরত-ই-খুদা (দ্য এশিয়ান এইজ), শাখাওয়াত হোসেন বাদশা (ইনকিলাব), আহমেদ দিপু (দৈনিক যুগান্তর), এহসানুল হক বাবু (দৈনিক যুগান্তর), বিএম জাহাঙ্গীর (দৈনিক যুগান্তর) ও মাইনুল আলম (ইত্তেফাক)।
