৫ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ২১ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ৬ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা: ২ ও ৫। শুভবার: সোম ও বুধ। শুভরত্ন: মুক্তা ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: অত্যন্ত অনুভূতিপ্রবণ। পরিবেশ ও পরিচিতরা আপনাকে প্রভাবিত করে গভীরভাবে। নিজের যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। আপনি মেধাবী। বুদ্ধিবৃত্তিক বিষয়ের প্রতি রয়েছে গভীর আকর্ষণ। তবে আপনি কিছুটা চরমপন্থী। নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য একগুঁয়ে হয়ে উঠতে পারেন। ভ্রমণের প্রতি থাকবে আপনার প্রবল ঝোঁক ক্রমান্বয়ে আপনার মধ্যে আত্মবিশ্বাস ও দৃঢ় ইচ্ছাশক্তি জন্ম নিতে পারে। কৌশল ও ডিপ্লোম্যাসী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সিসিল রোডস, হাবাট স্পেনসার, সমাজতাত্ত্বিক রবার্ট মার্টন, রসায়নবিদ জন নর্থরোপ, বিজ্ঞানী উইলিয়াম রেনকিন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। পেটের পীড়ায় ভুগবার আশঙ্কা আছে। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কাজকর্মে ভাই-বোনদের কারো সহযোগিতা পেতে পারেন। যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ মা-বাবার শরীর সম্পর্কে চিন্তিত হতে পারেন। তাদের যেকোনো একজনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। নতুন কোনো উদ্যোগ সফল হতে পারে। ব্যয় আধিক্যের জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। বদলির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। মন মোটামুটি ভালো থাকবে। পরিবারের কোনো অসমাপ্ত কাজ শেষ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হবে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। নতুন কোনো পরিকল্পনা নেয়ার নিজের মধ্যে সম্পর্কে চিন্তা-ভাবনা করুন। কোনো বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পথ চলাচলে সতর্ক থাকার চেষ্টা করুন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ রাসায়নিক দ্রব্যের ব্যবসা ভালো করবেন। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মন চঞ্চল হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক প্রয়োজনে বাইরে যাওয়া হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শরীর খুব একটা ভালো যাবে না। কাজকর্মে কোনো ধরনের প্রতিকূলতা দেখা দিতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কাগজ ও পুস্তক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। নিজের যোগ্যতা পরিচয় দেয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ যেকোন কাজকর্মে সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা-ভাবনা করে নিন। অপরিণামদর্শী সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেউ আজ আপনার সরলতাকে দুর্বলতা মনে করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক কাজে অংশ নিতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ অয়ের সূত্রগুলো সচল রাখা কঠিন হতে পারে। প্রাপ্তি প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। কর্মক্ষেত্রে পুরানো কোনো বাধা অপসারিত হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদস্থ কর্মকর্তারা কোনো সুখবর পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শরীর খুব একটা ভালো যাবে না। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। কোনো কারণে দুশ্চিন্তা হতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধু-বন্ধুবকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। ব্যবসায়িক দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আয়ের সূত্রগুলো সচল রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কারো আচরণে হতাশাগ্রস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। শরীর তেমন একটা ভালো যাবে না। কোনো অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন।
