আইনজীবী হতে চাই

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ১৯:৩০
প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন নামে একটি বীজ অঙ্কুরিত হয়। কারণ স্বপ্ন ছাড়া মানুষ সুনির্দিষ্ট গন্ত্যবে পৌঁছাতে পারে না। আর আমিও তার ব্যতিক্রম নই। আর আমার লক্ষ্য নির্দিষ্ট করার পেছনে একটি কারণ রয়েছে তা হলো, আমি যখন ইন্টারমেডিয়েট প্রথম বর্ষ তখন সামান্য কারণে আমার গ্রামের কিছু খেটে খাওয়া, হতদরিদ্র লোকের মধ্যে সংঘর্ষ হয়েছিল। উপযুক্ত পরামর্শ ও দিকনির্দেশনা না পেয়ে উভয় পক্ষ মামলায় জড়িয়ে পড়ে। এরপর তারা দিনের পর দিন জিদ ও পারস্পরিক বিদ্বেষের দ্বারা প্রভাবিত হয়ে মামলা চালিয়ে যায় এবং সর্বস্ব হারানোর পথে এনে দাঁড়ায়। যে কৃষক-দিনমজুর দিন আনে দিন খায় তাকে মামলার তারিখ পড়লে খাওয়ার টাকা অথবা টাকা ধার করে আদালতে হাজির হতে হয়। যা আমাকে ব্যতীত, মর্মাহত, শোকাহত করে এবং ভবিষ্যতে একজন সত্, দক্ষ, আদর্শবান আইনজীবী হতে বিপুল উত্সাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগায়। আর এই অনুপ্রেরণা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস আমাকে আইন বিভাগে চান্স পেতে অনেকখানি সাহায্য করে। এখন যাতে ভালোভাবে গ্র্যাজুয়েশন শেষ করে একজন সত্, দক্ষ আইনজীবী হয়ে দেশ, জাতি, সমাজ নির্বিশেষে সকল স্তরের মানুষকে আইনি সেবা দিতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী। মো. দিদার হোসেন বাবু আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়