বর্তমানে প্রায় সবাই বিশ্বাস করে পুলিশ বিভাগ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে দোষ পড়ে পুলিশের উপর। একজন সচেতন শিক্ষার্থী ও দেশপ্রেমিক হিসেবে আমি চিন্তা করেছি বিসিএস পরীক্ষা দিয়ে সহকারী পুলিশ কমিশনার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করব। একজন পুলিশ অফিসারের সামাজিক মর্যাদা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যে ভূমিকা তা নিশ্চয় অনেক বড়। সাধারণ মানুষের সহায়তা করতে একজন পুলিশ অফিসার অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশকে সন্ত্রাস ও চাঁদাবাজিদের হাত থেকে বাঁচিয়ে সমৃদ্ধ দেশে পরিণত করতে তাই এ ঝুঁকিপূর্ণ চাকরি আমার প্রথম পছন্দ।
শাহাদাত হোসেন
শিক্ষার্থী, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
