প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
গ্রন্থনা : ইশরাত বিনতে আফতাব
দে খা র ছ বি
দ্য ডিসেনডেনটস
ম্যাট কিং, পেশায় একজন উকিল। তার পূর্বপুরুষ বহু বছর ধরে বাস করে আসছে হাওয়াইতে। ফল স্বরূপ প্রায় ২৫,০০০ একর জমির মালিক ম্যাট। ম্যাট এবং তার স্ত্রী এলিজাবেথ তাদের সংসার জীবন নিয়ে অনেক ঝামেলা পোহাচ্ছিলেন। এরই মাঝখানে একটি বোট অ্যাকসিডেন্টে আহত হয়ে কোমায় চলে যান তার স্ত্রী। আর এরমধ্যেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। সিনেমার পুরোটা জুড়েই এক চমত্কার মনস্তাত্ত্বিক জটিলতার খেলা বিদ্যমান যা শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখে। ম্যাটের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ ক্লুনি। সময় পেলে দেখে ফেলুন মুভিটি।
আরও যা দেখতে পারেন
কিংস স্পিচ
৩০০ গ্রামস
আপ ইন দ্য এয়ার
ব্লাড ডায়মন্ড
০০০
প ড়া র ব ই
ঘরে বাইরে
রাজনীতির মাঠে তো আমরা অনেক খেলাই দেখি, কিন্তু রাজনীতিকে আশ্রয় করে ভালোবাসা অথবা মোহ তৈরি হওয়ার ঘটনা কি শুনেছেন? শুধু রাজনীতি বললে ভুল হবে। সেই ভালবাসার ভিত্তিতে দেশপ্রেমও ছিল বৈকি। চলুন একটু ঘুরে আসা যাক ১৯০৫ সালের দিকে হওয়া বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াস্বরূপ দেশপ্রেমের বিভিন্ন রূপের দিকে। তত্কালীন বিবেচনায় এই বঙ্গভঙ্গ একদিকে যেমন ছিল মুসলমানদের অনেক উপকারের কারণ ঠিক তেমনি ছিল অধিকাংশ হিন্দু বাঙালির ক্ষোভেরও কারণ। এই বাংলায় তখন গড়ে উঠেছিল দুইটি দল—পক্ষে এবং বিপক্ষে। ‘ঘরে বাইরে’ উপন্যাসটি একদিক দিয়ে যেমন তত্কালীন রাজনৈতিক এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপটের একটি দারুণ উদাহরণ ঠিক তেমনি স্বকীয় উপলব্ধির একটি উত্কৃষ্ট নমুনা। সময় বের করে পড়ে ফেলুন বইটি।
আরও কিছু পড়তে পারেন
মালঞ্চ (কাজী নজরুল ইসলাম)
বউঠাকুরানীর হাট (রবীন্দ্রনাথ ঠাকুর)
মানবজমিন (শীর্ষেন্দু মুখোপাধ্যায়)
মানুষ মানুষ (সুনীল গঙ্গোপাধ্যায়)
০০০
শো না র গা ন
হোয়াই মাই গিটার জেন্টলি উইপস
বিটলসের এই গানটির কথা লিখেছেন লেনন ম্যাককার্টলি। গানটিতে খুব সূক্ষ্মভাবে আমাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন করা হয়েছে যা আমরা হয়তো আমরা প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হই কিন্তু নিজেরাই আবার পালিয়ে চলে আসি। আমরা জানি প্রশ্নের উত্তর দেয়ার সামর্থ্য আমাদের থাকলেও সাহস নেই। যেমন আমরা জানি পৃথিবীর একাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আমরা অনুভব করি তাদের জন্য ঠিকই কিন্তু সেই অনুভূতি এতটাই কম সূক্ষ্ম যে তা আমাদের বিবেককে ভেদ করতে পারে না। বিবেকের প্রতি এই অনুযোগ নিয়েই গানটি। আপাত সমাজব্যবস্থা দেখে যদি আপনি মনঃক্ষুণ্ন থাকেন তাহলে এখনই।
আরও কিছু শোনার গান
এলিয়েন ররিগবি (দ্য বিটলস)
সিটি অব ব্লাইণ্ডিং লাইটস (ইউ টু)
হোয়াই ডাজ ইট অলঅয়েজ রেইন অন মি (ট্রাভিজ)
টাইম (পিংক ফ্লয়েড)
