যুক্তরাষ্ট্রে জুনে নতুন করে চাকরি পেয়েছে ২ লাখ ৮৮ হাজার মানুষ। দেশটির শ্রম দপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য দেয়া হয়েছে। বেকারত্বের হার নেমে এসেছে ৬ দশমিক ১ শতাংশে। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে এ হার সর্বনিম্ন। -বিডি নিউজ
এ বছরের প্রথম তিনমাসে হতাশাজনক অর্থনৈতিক প্রবৃদ্ধির পর চাকরির বাজারে এ চাঙ্গা অবস্থা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছড়িয়ে গেছে। বেকরত্বের নিম্নহার বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের জন্য উত্সাহব্যঞ্জক লক্ষণ বলেই মনে করা হচ্ছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বাত্সরিক ২ দশমিক ৯ শতাংশ ধসের জন্য অর্থনীতিবিদরা তীব্র শীতল আবহাওয়াকে দায়ী করেছেন। কিন্তু জুনে পেশাজীবী এবং ব্যবসায়ীদের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি গতি পেয়েছে। নতুন করে ৬৭ হাজার মানুষের চাকরি হয়েছে। ব্যবসা খাতেও ৪ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঘন্টামাফিক মজুরি জুনে বেড়েছে ০ দশমিক ২ শতাংশ এবং বাত্সরিক হিসাবে এ হার দাঁড়িয়েছে ২ দশমিক ০ শতাংশে।
