চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার অঙ্গীকার

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২০:১৭
শীর্ষ চীনা ও ভারতীয় সামরিক কর্মকর্তারা দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছেন। বেইজিংয়ে ভারতীয় সেনাপ্রধানের বিরল সফরকালে এ অঙ্গীকার করা হয়। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংয়ের সঙ্গে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ফ্যান চ্যাংলংয়ের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হন। ২০০৫ সালের পর এটাই ভারতের কোন সেনাপ্রধানের প্রথম চীন সফর। এশিয়ার উদীয়মান এই দুই শক্তির মধ্যে সাধারণত সুসম্পর্ক বিরাজমান রয়েছে। তবে ভারত ও চীনের মধ্যকার অমীমাংসিত সীমান্ত বিরোধ ও অর্ধ শতাব্দী পূর্বে একটি সংক্ষিপ্ত যুদ্ধের কারণে দু’দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতবছরের এপ্রিল মাসে ভারতের দাবিকৃত প্রায় ২০ কিলোমিটার এলাকায় চীনা সৈন্যরা অনুপ্রবেশ করে বলে নয়াদিল্ল¬ী অভিযোগ করে।