ধাতব খাঁচায় ১১ বছর বয়সী অটিস্টিক ছেলেকে বন্দী করে রাখার অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পোষা প্রাণীকে এ ধরনের খাঁচায় বন্দী রাখা হয়। বুধবার লস অ্যাঞ্জেলসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যানাহিমের পুলিশ মুখপাত্র বব ডান বলেন, শিশুটির বাবা-মাকে গ্রেফতার করার পর তাকে তার ছোট ভাই-বোনদের সঙ্গে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। শিশুটি মনের ভাব প্রকাশ করতে পারে না। তিনি আরো জানান, খাঁচাটির ভেতরে গদি রয়েছে। এ ধরনের খাঁচা সাধারণত পোষা প্রাণীর জন্য ব্যবহার করা হয়। শিশুটিকে কয়েক বছর, কয়েক মাস না কয়েকঘন্টা ওই খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন খবর রয়েছে।
