মুন্সীগঞ্জ প্রতিনিধি
নৌ পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান বলেছেন, গত ১৫ মে মেঘনায় এমভি মিরাজ-৪ লঞ্চডুবিতে মারা যাওয়া ৫৮ জনের পরিবারকে ৫০ হাজার টাকার স্থলে নৌ পরিবহন মন্ত্রণালয় এক লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করবে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এই ক্ষতিপূরণ পরিজনের কাছে পৌঁছানো হবে।