রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে এসেছে । ওয়ালে ফাটল ধরেছে। আর এই ঝুঁকিপূর্ণ কক্ষে বসে জীবনের ঝুঁকি নিয়ে দাপ্তরিক সারতে হচ্ছে সাবরেজিস্ট্রারসহ অন্যান্য কর্মচারী, জমি রেজিস্ট্রিকারী ও অন্য কাজে অফিসে আগত সুবিধা ভোগীদের । সাবরেজিস্ট্রি অফিসের নিজস্ব ভবন না থাকায় উপজেলা আদালতের পরিত্যক্ত ভবনে ভূমি রেজিস্ট্রেশনের চলে আসছে।
এ ব্যাপারে সাবরেজিস্ট্রার শাহ আবদুল আরিফ মোবাইল ফোনে জানান, পার্শ্ববতী উপজেলাতে নিজস্ব ভবন থাকলেও রাজৈরে নেই। এখানেও সাবরেজিস্ট্রি অফিসের নিজস্ব ভবন থাকা জরুরী।
