চেয়ারম্যানসহ ১১জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৫৬
মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) রেভনেক্স বিডির এমডি-চেয়ারম্যানসহ ১১ জনকে অভিযুক্ত করে সম্প্রতি তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা। প্রতিবেদনের উচ্চ মুনাফা প্রদানের মিথ্যা প্রতিশ্রতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে ছয় কোটি ১২ লাখ ৬০ হাজার ৮৮ টাকা আত্মসাতের দায়ে এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলার তদন্ত পর্যায়ে অর্থ আত্মসাতের পরিমাণ বেড়েছে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। দুদক সূত্রে জানা গেছে, প্রাথমিক অভিযোগে দুদক জানতে পারে রেভনেক্স বিডি লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রাইম ব্যাংকের বনানী শাখা ও ডাচ বাংলা ব্যাংকের বনানী শাখা এবং এসএ পরিবহনের মহাখালী শাখা থেকে মোট তিন কোটি ১১ লাখ ৪৯ হাজার ৫৯৫ টাকা উত্তোলন ও তা পাচারের মাধ্যমে আত্মসাত্ করেন। অভিযোগটি দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে, রাজধানীর বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়।