মন্ত্রী ও শীর্ষ নেতাদের নিরাপত্তা ব্যয় কমাবে না মোদী সরকার

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২২:৩৬
ভারতের বর্তমান সরকার প্রশাসনিক ব্যয় কমানোর নীতি গ্রহণ করেছেন। যেসব ব্যয় খুব বেশি প্রয়োজন নেই সেগুলো কাটছাঁট করার পদক্ষেপ নিয়েছেন। তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার মন্ত্রী এবং দলটির শীর্ষ নেতাদের নিরাপত্তা ব্যয়ের ক্ষেত্রে কোনো সংকোচন করবে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন হুমকির সম্মুখীন। তাই তাদের নিরাপত্তা কমানো হবে না। বিজেপি জেনারেল সেক্রেটারি অমিত শাহ, পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি এবং স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছেন। অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ট এবং তিনি দলটির প্রেসিডেন্ট হতে পারেন। অমিত শাহের জীবন হুমকির সম্মুখীন। গত এপ্রিলে উত্তর প্রদেশের মুজাফফরনগরে নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন, গত বছরের সেপ্টেম্বরে মুজাফফরনগরের দাঙ্গা নিয়ে যারা বিদ্রুপ করেছিলেন তাদের জন্য এই নির্বাচনের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার সুযোগ। তাকে ‘জেড’ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়।