চুয়াডাঙ্গায় পুলিশের ১ এসআই, ৩ কনস্টেবল বরখাস্ত

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২২:৩৬
চুয়াডাঙ্গা জেলা জজ আদালত হাজতখানার গ্রিল কেটে গত মঙ্গলবার এক আসামি পালিয়ে যাওয়ায় এসআইসহ তিন পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্ট সার্কেলের এসআই ইছাহক আলী, কনস্টেবল আজিজুল হক, তৌহিদুল ইসলাম ও শাহীন মিঞা। জানা যায়, গত মঙ্গলবার চুরি মামলার আসামি শাহীনকে হাজিরা শেষে আদালত ভবনের হাজতখানায় রাখা হয়। বেলা তিনটার দিকে শাহীন হাজতখানার বাথরুমের গ্রিল কেটে পালিয়ে যায়।