ভারতে নারীর প্রতি সহিংসতার তালিকায় ২০১৩ সালে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থান দখল করেছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে তালিকার শীর্ষ স্থানে রয়েছে অন্ধ্র প্রদেশ ও উত্তর প্রদেশ। তবে ২০১২ সালে অবশ্য এ অপরাধের তালিকায় পশ্চিমবঙ্গ শীর্ষ স্থানে ছিল। —খবর এনডিটিভি’র
এদিকে উত্তর-পূর্ব আটটি রাজ্যের মধ্যে ছয়টি রাজ্যের নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আসামে নারীর প্রতি সহিংসতা ২০১২ সালের চেয়ে ২০১৩ সালে বৃদ্ধি পেয়েছে। তবে মনিপুর ও মিজোরাম অপরাধের তালিকা নিম্নগামী লক্ষ্য করা যাচ্ছে। তবে সর্বভারতে নারীর বিরুদ্ধে অপরাধের তালিকা আসামের অবস্থান সপ্তমে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ২০১৩ সালে ঐ ধরনের অপরাধের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে অপরাধ তালিকা অন্যতম প্রদেশগুলো হচ্ছে, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র ও মধ্য প্রদেশ।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে আসামে নারীর প্রতি সহিংসতা ব্যাপারে ১৩ হাজার ৫শ’ ৪৪টি অভিযোগ রেকর্ড করা হয়। কিন্তু ২০১৩ সালে এটি বেড়ে ১৭ হাজার ৪শ’ ৪৯টিতে দাঁড়ায়।
