লালমনিরহাটে স্কুল শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:১৩
গতকাল শনিবার লালমনিরহাটের চাপারহাটে গ্রামে ৫টি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক অনাথ ও হতদরিদ্র স্কুল শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় কবি ও লেখক মুক্তিযোদ্ধা মাধব রায় নিজ তহবিলের খরচে এসব বিতরণ করেন। এসময় স্থানীয় যুবকদের সামাজিক আন্দোলন ধুমকেতুর সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকায় শিক্ষা বিস্তারে তিনি দীর্ঘদিন থেকে অনাথ ও দরিদ্র শিশুদের জন্য কাজ করে আসছেন এবং সেই সাথে হতদরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিত্সাসেবা ও ওষুধপত্র দিয়ে আসছেন।