দেশে মাতৃমৃত্যু হার দশকে ৪০ ভাগ হ্রাস

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৫৮
ল্যানসেটের রিপোর্ট বিশ্বের সবচেয়ে স্বনামধন্য মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বাংলাদেশের মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত মাতৃমৃত্যুহার নিরূপণ সংক্রান্ত দুটি বড় ধরনের জরিপ থেকে এ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তথ্য বিভাগের প্রধান মেরিনা ইয়াসমিন। ইউএসএআইডির কর্মকর্তা কান্তা জামিল ছিলেন স্ট্যাডির কো-অথার। রিপোর্টে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ হচ্ছে মাতৃমৃত্যু হার হ্রাস করার ক্ষেত্রে ২০১৫ সালের মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি-৫) অর্জনের লক্ষ্যে কাজ করা ৯টি দেশের মধ্যে অন্যতম। গত ১০ বছরে বাংলাদেশে মাতৃমৃত্যুহার শতকরা ৪০ ভাগ হ্রাস পেয়েছে। গর্ভবতী মায়েদের এন্টিনেটাল চেকআপ ও প্রশিক্ষিত দাইদের মাধ্যমে শিশু জন্মানোর হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।