দোরবানু নেছা বিবি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার মহাসচিব মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের মা দোরবানু নেছা বিবি (৯১) চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার কিশোরগঞ্জের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বেগম লুত্ফন নেছা
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের শাশুড়ী বেগম লুত্ফন নেছা (৮৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার খুলনার ফরাজি পাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
এ এফ এম রেজাউল করিম ফকির
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম ফকির আরজু (৮৫) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ময়মনসিংহে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে-মেয়ে রেখে গেছেন।
