রাজধানীর মিরপুর-১৩ নম্বর থেকে সহকারী পুলিশ কমিশনার পরিচয়দানকারী এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় আটক করে কাফরুল থানা পুলিশ। ভুয়া পুলিশ কর্মকর্তার নাম আল-আমিন। কাফরুল থানা পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে কাফরুল থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানাসূত্রে জানা যায়।
