সাটুরিয়ায় সালিশের রায়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:৪৩
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সালিশের রায়ে বিষপান করে সালমা বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার উপজেলার হরগজ খালপার এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। সালমা বেগম ওই এলাকার বাশি মিয়ার স্ত্রী। আত্মহত্যার প্ররোচণার মামলায় পুলিশ মাতব্বর আখের আলী ও আব্দুল হালিম মিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার হরগজ খালপার এলাকার বাশি মিয়ার স্ত্রী সালমা বেগম শুক্রবার বাড়ির পাশে নোয়াজ আলীর ভুট্টা ক্ষেত থেকে কিছু ভুট্টা পাতা ভেঙে এনে গবাদিপশুকে খাওয়ান। পরে জমির মালিক জানতে পেরে ওইদিন রাতেই এলাকায় একটি সালিশ বসান। সালিশে গ্রাম্য মাতব্বররা সালমা বেগমকে আর্থিক জরিমানাসহ অসম্মানজনক বিভিন্ন কথা বলেন। সালিশ শেষে সালমা বেগম বাড়ি ফিরে অপবাদ সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ শনিবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।