আমরা বগুড়া জেলার ধুনট উপজেলাধীন ‘নয়াউল্লা পাড়া’ গ্রামের বাসিন্দা। উপজেলা শহরের সঙ্গে সড়কপথে আমাদের গ্রামের সরাসরি যোগাযোগ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যুত্ থেকে বঞ্চিত এই গ্রামের সাধারণ মানুষ। আনন্দের বিষয়, বেশ কিছুদিন আগে নয়াউল্লা পাড়া গ্রামটিতে বিদ্যুত্ সরবরাহের জন্য পরিকল্পনা করা হয়। তবে সেই পরিকল্পনা অনুযায়ী বিদ্যুত্ সরবরাহ করলে নয়াউল্লা পাড়া গ্রামের একাংশ বিদ্যুত্ থেকে বঞ্চিত হবে। তাই পাস পরিকল্পনাটি সংশোধন করে পুরো গ্রামটিতে বিদ্যুত্ সরবরাহ করা হলে গ্রামের মানুষের স্বনির্ভরতার পথ সম্প্রসারিত হবে। এ ব্যাপারে আশু উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মোহাম্মাদ আলী সুজন,
নয়া উল্লাপাড়া, ধুনট, বগুড়া
