সিঙ্গাপুরের আউটরা সাবওয়ে স্টেশনের কাছে একটি গাছের নীচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহূত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। অতি সমপ্রতি সিঙ্গাপুর সেনাবাহিনী তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে ঘটনাটি প্রকাশ করেছেন।
সূত্রমতে, ঘটনাস্থলে নির্মাণ শ্রমিকরা হূদয়াকৃতি বস্তু গাছের ডালসহ মাটিতে আটকে আছে দেখে কৌতূহলবশত মাটি খুঁড়তে শুরু করেন। একপর্যায়ে গাছের দুটি শাখার মধ্যে তারা গ্রেনেডটি দেখতে পায়। পরে সিঙ্গাপুর এক্সক্লুসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল এর আর্মড ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন যে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহার করা হয়েছে। পরে তারা গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।
