ভাণ্ডারিয়ায় ছাত্রসমাজের (জেপি) ইফতার মাহফিল

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:১৮
জেলার ভাণ্ডারিয়ায় জাতীয় ছাত্রসমাজ (জেপি) ভাণ্ডারিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল রবিবার বিকালে জাতীয় পার্টি (জেপি)র উপজেলা কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপি নেতা ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। ইফতার মাহফিলে জাতীয় যুবসংহতি নেতা মো. নাসির উদ্দিন দুলাল সরদার, মো. মনিরুল আহসান সরদার, এসমাইল সিকদার, রুবেল মাস্টার, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মো. মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জাতীয় ছাত্রসমাজ (জেপি) ভাণ্ডারিয়া সরকারি কলেজ শাখার মো. জহির উদ্দিন অন্তুু সরদার, সৈয়দ রফিক, নাজিউর রাকিব, সজল আহম্মেদ, মো. সাব্বির হোসেন, মো. তরিকুল ইসলামসহ আরো অনেকে অংশ নেন। পরে দলের সমৃদ্ধি ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন মাওলানা মো. রফিকুল ইসলাম।