জয়পুরহাটে অপহূত স্কুলছাত্রী উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:৫০
জয়পুরহাটে ভাইকে হত্যা করে বোনকে অপহরণের একদিন পর স্কুল ছাত্রী খাতিজাকে উদ্ধারের পর জয়পুরহাটের ভাদসা এলাকার লাইলীপাড়া গ্রাম থেকে মূল আসামি শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, অপহরণের পর শিপন স্কুল ছাত্রী খাতিজাকে নিয়ে সদর উপজেলার ভাদসা এলাকার লাইলীপাড়া গ্রামের জামাল কসাইয়ের বাড়িতে আত্মগোপন করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোর রাতে পুলিশ খাতিজাকে উদ্ধারের পর শিপনকে গ্রেফতার করে। গত শুক্রবার রাত দশটার দিকে শিপনসহ ১০/১২ জন অপহরণকারী স্কুল ছাত্রী খাতিজাকে তাদের বাড়ি দোগাছী পশ্চিমপাড়া থেকে অপহরণ করে। এতে বাধা দেয়ায় খাতিজার বড় ভাই সবুজকে নৃশংসভাবে হত্যা করে অপহরণকারীরা। এ ঘটনায় নিহত সবুজের মামা হাফিজার রহমান শনিবার জয়পুরহাট সদর থানায় শিপনসহ ১৮ জনকে আসামি করে হত্যা ও অপহরণ মামলা দায়ের করলে ওই দিনই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ মামলায় মোট ৬ আসামিকে গ্রেফতার করা হলো।