সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আবদুল বারিক (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল থেকে গতকাল রবিবার পর্যন্ত ওই গ্রামের ৪০ জন নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ স্থানীয় পর্যায় চিকিত্সা নিয়েছেন। তবে আবদুল বারিকের গত শনিবার বিকালে মৃত্যু হয়।
এব্যাপারে স্থানীয় ডাক্তার সুকুমার চন্দ্র পাল জানান, আবদুল বারিক ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার একদিন পর চিকিত্সা দেয়া হয়। কিন্তু পরামর্শমত ঔষধ গ্রহণ না করায় তার মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) জানান, ডায়রিয়ার আক্রান্তের খবর শুনেছি।
