সুলতানা কামালের ওপর হামলার প্রতিবাদ ‘আমরাই পারি’র

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২২:৫১
‘আমরাই পারি’ প্রতিষ্ঠানের চেয়ারপারসন ও সিএইচটি কমিশনের কো-চেয়ার সুলতানা কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার চট্টগ্রাম থেকে রাঙামাটি সফরে যায়। সেখানে সম-অধিকার আন্দোলনের কর্মী পরিচয়ধারীরা সুলতানা কামালের গাড়ির উপর হামলা চালায় এবং প্রতিনিধি দলের বেশ কয়েকজনও হামলার শিকার হন। ‘আমরাই পারি’ এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং সবাইকে প্রতিবাদে সামিল হবার আহ্বান জানাচ্ছে। একই সাথে ‘আমরাই পারি’ জেলা জোটের পক্ষে এ বিষয়ে ভূমিকা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি