শিক্ষকের কামড়ে ছাত্র আহত!

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২৩:০০
মানুষের মধ্যে সহমর্মিতা যেমন থাকে তেমনি নির্মমতাও থাকে। তবে নির্মমতারও সীমা থাকে। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের এক পুলিশ সদস্যের কী নির্মমতার সীমা সামান্যটুকুও নেই! একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তিনি। কিন্তু হত্যাকান্ডের আসল খুনি তিনি নিজেই! আইনের রক্ষক বটে! গত তিনদিন আগে ঘটনাটি ঘটে। গতকাল রবিবার ঘটনাটি জানা যায়। পুলিশ কর্মকর্তা নরেশ কুমার জানিয়েছেন, দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের মা-বাবা থানায় অভিযোগ করেন, তাদের ছেলে আবাসিক হলে থাকে। তার এক শিক্ষক মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে জখম করেছে। কয়েকদিন আগে ঘটনাটি ঘটলেও তারা ছেলেকে দেখতে এসে গতকালই জানতে পেরেছেন। নরেশ কুমার জানিয়েছেন, ছাত্রটিকে চিকিত্সা দেওয়া হচ্ছে। স্কুল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনার প্রতিবাদে স্কুলের ছাত্র এবং স্থানীয়রা বিক্ষোভ করেছেন। -টিএনএন