সংবাদ কণিকা

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:৫৩
পোল্যান্ডে বিমান বিধ্বস্ত পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এলাকায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে চেশতেহোভার নিকটবর্তী তপোলভে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ। চেশতেহোভা এলাকাটির অবস্থান পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ২০৭ কি.মি. দক্ষিণ-পশ্চিমে। বিধ্বস্ত বিমানটি এখানকার একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের। বিমানটিতে পাইলটসহ ১২ জন আরোহী ছিলেন। — সিনহুয়া লটারি জিতেও দারিদ্র্য বরণ! প্রায় ২৬ কোটি ডলারের লটারি জিতেও অধিকাংশ অর্থ দাতব্য প্রতিষ্ঠানের জন্য উত্সর্গ করে দারিদ্র্যপূর্ণ জীবন-যাপনকেই বরণ করে নিয়েছেন এক মার্কিনী। নাম রয় ককরাম। খ্রিস্টান মতাবলম্বী ইভানজেলিকাল চার্চের একনিষ্ঠ অনুসারী ককরাম নিজের ধর্মীয় অধ্যবসায়ের জন্যই গরিবী বেছে নিচ্ছেন বলে জানিয়েছেন লটারির আয়োজকদের।— বিডিনিউজ তাইওয়ানে পান্ডার জন্মদিনে হাজার হাজার মানুষ তাইওয়ানে গ্রীষ্মকালের প্রচণ্ড গরম উপেক্ষা করে রবিবার কয়েক হাজার লোক ইয়ুয়ান জাই নামের একটি পাণ্ডা শাবকের প্রথম জন্মদিন পালন করেছে। জাই এ দ্বীপটিতে জন্ম নেয়া প্রথম পাণ্ডা শাবক। প্রায় তিন হাজার লোক ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেয়। — এএফপি