মোবাইল ফোনের জন্য প্রাণ গেল পিতা-পুত্রের!

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:৫৪
বিরামপুর উপজেলার কুর্শাখালী নয়াপাড়া গ্রামে ১টি মোবাইলের জন্য মর্মান্তিক ভাবে পিতা-পুত্রের মৃত্যু ঘটেছে। জানা গেছে, পুত্র আঃ মোন্নাফ (৩০) রবিবার রাতে বাড়ির ল্যাট্রিনে পায়খানা করতে যায়। এসময় তার পকেটে থাকা মোবাইল ফোন পায়খানায় পড়ে যায়। মোবাইলটি খুঁজে পেতে রিং-স্লাব নির্মিত কাঁচা ল্যাট্রিনের স্লাব তুলে মোন্নাফ রাতেই মই দিয়ে মলভর্তি কুয়ার ভিতর নামে। এ সময় অক্সিজেনের অভাবে পুত্র মোন্নাফ ছটফট শুরু করলে উপরে দাঁড়িয়ে থাকা পিতা ইদ্রিস আলী (৫০) পুত্রকে উদ্ধারের জন্য কুয়ার ভিতর নামে। কিন্তু অক্সিজেনের অভাবে কুয়ার ভিতরেই হতভাগ্য পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে। প্রতিবেশীরা রাতেই নিহত পিতা-পুত্রের লাশ উদ্ধার করেছে।