পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জস্থ এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র-ছাত্রীদের মধ্যে সেশনজট আতংক করছে।
অনুষদে ৮টি সেমিস্টারের শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে শুধুমাত্র ২ টি সেমিস্টারের সেমিস্টার ফাইনাল গতকাল রবিবার শুরু হয়েছে শেষ হবে আগামী মাসে।
এছাড়া বাকি সেমিস্টারগুলোতে সেশনজট তীব্র রূপধারণ করেছে। ডিভিএম ডিগ্রীর ৯ম সেমিস্টারের ছাত্র ও ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশনের ভিপি মোঃ রকিবুল ইসলাম রুবেল বলেন, আমাদের সেমিস্টারগুলো জানুয়ারি-জুন এবং জুলাই ডিসেম্বর হয়। কিন্তু এবার জানুয়ারি-জুন সেমিস্টারের মিড টার্ম পরীক্ষাও এখনো পর্যন্ত শেষ হয়নি ফলে এই সেমিস্টার শেষ করতে আমাদের আরো ২-৩ মাস লাগতে পারে, এখন প্রশাসন যদি আমাদের দিকে সুনজর না দেন তাহলে আমাদের এই অনাকাঙ্ক্ষিত ২-৩ মাসের সেশন জট খেতে হবে।
