স্বরূপকাঠি উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ টি দোকান ভস্মীভূত ও ৬ টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত সূত্রে জানা গেছে। রবিবার রাত সোয়া ৮ টার সময় ঐ বন্দরের উদয় সাহার মুদি দোকানে হঠাত্ আগুন জ্বলতে দেখে দোকানীরা ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা অকুস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে ৫ টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায় এবং পার্শ্ববর্তী ৬ টি দোকান আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আগুন নিভাতে গিয়ে সংগীত আচার্য ও মো. ফয়সাল নামে দুইজন আহত হয়।
