হালুয়াঘাটে পিতার লাশ দাফনে পুত্রের বাধা

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:২৫
হালুয়াঘাট উপজেলার গাঙ্গিনারপাড় গ্রামে গত রবিবার মো. আক্তার আলী (৮০) নামে এক ব্যক্তির বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হলে পুত্র মো. আজিজুল ইসলাম পিতার লাশ দাফনে বাধা দেয়। এ সময় এলাকার লোকজন লাশ দাফন না করে চলে যায়। পরে আজিজুল বাড়ির লোকদের ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে লাশ দাফনের পরামর্শ দেয়। পারিবারিক সুত্রে জানা যায়, আজিজুল ইসলাম মাদকাসক্ত হওয়ায় পৈত্রিক সম্পত্তি না দিয়ে দুই ছেলে মো. শহিদ ও আকিকুল ইসলামের নামে ভিটেবাড়ি লিখে দেয়ায় এ ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ দাফন করা হয়নি।