অতনু তিয়াসের ‘ইচ্ছাঘোড়া’

আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৩৭

ঈদ উপলক্ষে কবি, শিল্পী ও গীতিকার অতনু তিয়াস নিয়ে আসছেন তাঁর নতুন মিউজিক ভিডিও ‘ইচ্ছাঘোড়া’। এটি পরিচালনা করেছেন জহির দীপু এবং চিত্রগ্রহণ করেছেন মাসুম আহমেদ সুমন। ঈদের দিন অতনু তিয়াসের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানই আমার আনন্দ। আর সবার সঙ্গে এ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদে আমার ইউটিউব চ্যানেল ‘অতনু তিয়াস’-এ নতুন এই মিউজিক ভিডিও নিয়ে আসছি। ফোক ঘরানার এ গানে সাধ ও সাধ্যের চিরায়ত দ্বন্দ্বকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ঈদে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ ‘ইচ্ছাঘোড়া’ গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই, আর সংগীতায়োজন করেছেন রোকন ইমন।