নাইজেরিয়ায় অপহূত নারী-কিশোরীদের ৬৩ জন পালিয়ে ফিরেছে

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২২:১৬
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হাতে গত মাসে অপহূত নারী ও কিশোরীদের মধ্যে ৬৩ জনের বেশি পালিয়ে গেছে অপহরণকারীদের কাছ থেকে । তবে এখনো দুই শতাধিক কিশোরী স্কুলছাত্রী আটক রয়েছে। স্থানীয় নিরাপত্তারক্ষী আব্বাস গাবা জানান, শুক্রবার রাতে ‘অপহূত প্রায় ৬৩ নারী ও কিশোরী তাদের বাড়িতে ফিরে গেছে সহকর্মীদের কাছ থেকে তিনি এমন বার্তা পেয়েছেন।’ এদিকে, সেনাবাহিনী জানায় নাইজেরিয়ার দাম্বোয়া শহরে সেনাবাহিনীর অভিযানে ৫৬ জঙ্গি ও ছয় সৈন্য নিহত হয়েছে।