৯ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ২৫ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১০ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গল। শুভরত্ন: মুক্তা ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: প্রাণবন্ত ও উদ্যোগী। আপনি ভয় পান না। কোনো বাধাধরা গণ্ডির মধ্যে থাকতে চান না। ঝুঁকি নিতে ভালবাসেন, ভালবাসেন স্থান থেকে স্থানান্তরে বেড়াতে। আপনি মেজাজি ও আবেগপ্রবণ। অল্পেই রেগে যেতে পারেন। তাই আত্মীয় ও বন্ধুদের সাথে প্রায়ই মতবিরোধ হতে পারে। দ্বন্দ্ব সংঘাত বিরোধ ও মামলা-মোকাদ্দমায় জীবন হয়ে উঠতে পারে ঘটনাবহুল। জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে ইচ্ছাশক্তি সুদৃঢ় করতে হবে এবং আরও ডিপ্লোম্যাটিক ও কুশলী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রাজনৈতিক এডওয়ার্ড হীথ, মরক্কোর বাদশা হাসান, সাংবাদিক প্রশান্ত ঘোষ, মশীউর রহমান যাদু মিয়া, মাহমুদ শাহ কোরেশী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। পেটের নিম্ন অংশে কোনো সমস্যা দেখা দিতে পারে। কিছু অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। টাকা-পয়সার ব্যাপারে আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে।। কর্মকর্তারা কোনো ধরনের মানসিক চাপে ভুগতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। যে কোনো ধরনের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। বিশেষ কোনো উদ্দেশ্য সফল হতে পারে। কারো দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো থাকবে না। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ ঝগড়া-ঝাটি না করলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক সাফল্য আনন্দদায়ক হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মজুদদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। বেশি লাভের জন্য মালপত্র মজুদ করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মালপত্র কেনাকাটায় সতর্কতা অবলম্বন করুন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। মানসিক চাপে ভুগতে পারেন। সরকারি ঠিকাদারদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। মা বাবার সাথে কোনো ধরনের মতের অমিল হতে পারে। ভালো কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। কোনো কারণে মন হতাশাগ্রস্ত হতে পারে। হতাশা কাটিয়ে উঠার চেষ্টা করুন। মনবল বৃদ্ধি পেতে পারে। অকারণ উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। আজ কোনো মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। ঘনিষ্ঠ কারো জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোনো সন্তানের অসুস্থতায় বিচলিত বোধ করবেন। সুফি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতির সম্ভাবনা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। অপ্রত্যাশিত কোনো যোগাযোগ হতে পারে। কোনো প্রত্যাশা পূরণের সম্ভাবনা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ গৃহ সংস্কারের কাজে হাত দিতে পারেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। বিদ্যার্থীদেরকে পড়াশোনায় অধিকতর মনযোগী হতে হবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
